ফেসবুকে ফলো করুন
বিশেষ প্রতিনিধি: বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির আড়াইহাজার উপজেলা শাখার উদ্যোগে পবিত্র ঈদুল ফিতর পরবর্তী এক ব্যতিক্রমধর্মী “নৌকা ভ্রমণ” আয়োজন করা হয়।
এ আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সেক্রেটারি তানজিল ভূইয়া। এছাড়াও উপস্থিত ছিলেন বায়তুলমাল সম্পাদক রাইসুল ইসলাম রিসানসহ বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ও কর্মীবৃন্দ।
অনুষ্ঠানের অংশ হিসেবে একটি প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়, যেখানে দায়িত্বশীল ও কর্মীরা অংশগ্রহণ করেন। খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
ভ্রাতৃত্ব, সম্প্রীতি ও পারস্পরিক সম্পর্ক জোরদারের লক্ষ্য নিয়ে আয়োজিত এই নৌকা ভ্রমণ ছিল প্রাণবন্ত ও আনন্দঘন।



