বিশেষ প্রতিনিধি; বাংলাদেশ জামায়াতে ইসলামী আড়াইহাজার উপজেলা দক্ষিণ এর উদ্যোগে ২৬ মার্চ (বৃহস্পতিবার) সকাল ৯ টায় উপজেলা দক্ষিণ জামায়াতের অফিসে মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
এতে সভাপতিত্ব করেন আড়াইহাজার উপজেলা দক্ষিণ জামায়াতের কর্মপরিষদ সদস্য ও আড়াইহাজার পৌরসভার সভাপতি নুরুল আমিন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা দক্ষিণ জামায়াতের আমীর মাওলানা হাদিউল ইসলাম।
সভা পরিচালনা করেন উপজেলা জামায়াতের সেক্রেটারি তৌফিকুল ইসলাম।
উক্ত সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা কর্মপরিষদ সদস্য আড়াইহাজার পৌরসভা জামায়াতের সভাপতি নুরুল আমিন।
উপজেলা কর্মপরিষদ সদস্য ব্রাহ্মন্দী ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা জয়নাল আবেদীন, উপজেলা কর্মপরিষদ সদস্য শ্রমিক কল্যাণ ফেডারেশন আড়াইহাজার উপজেলা দক্ষিণ এর সভাপতি মাওলানা নাজমুল হক,
উপজেলা কর্মপরিষদ সদস্য ফতেহপুর ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা রাসেল মাহমুদ, ফতেহপুর ইউনিয়ন সেক্রেটারি মোহাম্মদ দীন ইসলাম, হাইজাদী ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি কাজী জাকারিয়া।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন,
১৯৭১ সালের এই দিনে দীর্ঘ ৯ মাস যুদ্ধ করে ৩০ লক্ষ শহীদ ও অসংখ্য মা বোনের ইজ্জতের বিনিময়ে একটি স্বাধীন ভূখণ্ড ও লাল সবুজের পতাকা লাভ করেছি।
আজকের দিনে যারা দেশের জন্য জীবন দিয়েছেন তাদেরকে গভীর শ্রদ্ধার সাথে স্বরণ করছি। তাদের রুহের মাগফেরাত কামনা করছি। তাদের জন্য জান্নাতুল ফেরদৌস কামনা করছি। যুগে যুগে যারা এ দেশের জনগণের অধিকার আদায়ে লড়াই করেছেন, জীবন দিয়েছে, সম্মান হারিয়েছে, সকলের জন্য একই দোয়া করছি।
২৪ শের আন্দোলনের পর আমরা ধরে নিয়েছিলাম আর বোধহয় আমাদের আন্দোলন করতে হবে না।
কিন্তু আমরা দেখলাম আমাদের অধিকার আদায়ের যুদ্ধ এখনো শেষ হয়নি। একটি দল গণভোটে হ্যাঁ জয় যুক্ত হওয়ার পরেও জনগণের অধিকার নিয়ে গাদ্দারী করতে চাচ্ছে। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই এ দেশের জনগণের অধিকার আদায় না হওয়া পর্যন্ত আমরা লড়াই করবো আর জীবন দিতে প্রস্তুত থাকবো ইনশাআল্লাহ।
সভা শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন পৌরসভা জামায়াতের সহ সভাপতি মোহাম্মদ আবু তাহের।



