নদীতে কচুরিপানা আটকে পরিবেশের মারাত্মক ক্ষতি, ভুগছে জীববৈচিত্র্য ও স্থানীয় মানুষ

205
ফেসবুকে ফলো করুন

এম এ বশির আহমেদ : দেশের বিভিন্ন অঞ্চলের নদ-নদীতে কৃত্রিমভাবে কচুরিপানা আটকে রাখার প্রবণতা বাড়ছে। এতে নদীর স্বাভাবিক প্রবাহ ব্যাহত হয়ে পরিবেশ ও জীববৈচিত্র্যের ওপর মারাত্মক প্রভাব পড়ছে বলে অভিযোগ উঠেছে স্থানীয়দের কাছ থেকে।
সম্প্রতি সরেজমিনে দেখা যায়,মেঘনা  নদীর একটি বড় অংশ  জুড়ে কচুরিপানা জড়ো করে রাখা হয়েছে, যা বাড়ৈপাড়া, জাঙ্গালিয়া, শান্তিরবাজার  হয়ে গোপালদী ,এলাকা জুরে বৃদ্ধমান
এতে পানির চলাচল প্রায় বন্ধ হয়ে গেছে এবং নদীটি ধীরে ধীরে খালের মতো সংকুচিত হয়ে পড়ছে। স্থানীয়দের মতে, কিছু অসাধু ব্যক্তি মাছ ধরার সুবিধা কিংবা ব্যক্তিগত স্বার্থে কচুরিপানা আটকে রাখছে।
পরিবেশবিদরা বলছেন, এভাবে কচুরিপানা আটকে রাখলে পানিতে অক্সিজেনের মাত্রা কমে যায়। ফলে মাছসহ বিভিন্ন জলজ প্রাণী বেঁচে থাকতে পারে না। পাশাপাশি পানি দূষণ বাড়ে এবং দুর্গন্ধ সৃষ্টি হয়, যা আশপাশের মানুষের জন্য স্বাস্থ্যঝুঁকি তৈরি করছে।
স্থানীয় বাসিন্দারা জানান, আগে এই নদীতে স্বচ্ছ পানি প্রবাহিত হতো এবং নানা প্রজাতির মাছ পাওয়া যেত। কিন্তু বর্তমানে কচুরিপানার কারণে মাছের পরিমাণ কমে গেছে, নৌ চলাচলও বাধাগ্রস্ত হচ্ছে। বর্ষা মৌসুমে পানি নিষ্কাশন ব্যাহত হওয়ায় জলাবদ্ধতার ঝুঁকিও বাড়ছে।
বিশেষজ্ঞদের মতে, দ্রুত কচুরিপানা অপসারণ এবং নদীর স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া জরুরি। একই সঙ্গে যারা ইচ্ছাকৃতভাবে কচুরিপানা আটকে পরিবেশের ক্ষতি করছে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণেরও দাবি জানিয়েছেন তারা।
এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন স্থানীয়রা। তারা আশা করছেন, দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া হলে নদীটি আবারও তার স্বাভাবিক প্রাণ ফিরে।