বিশেষ প্রতিনিধি: এবারের ঈদ-উল ফিতরের দীর্ঘ সাত দিনের ছুটি পেয়েছেন সরকারি চাকুরিজীবীরা।এই সুদীর্ঘ বন্ধেও আড়াইহাজার উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের ক্লিনিক্যাল বিভাগের নিয়ন্ত্রণাধীন প্রতিষ্ঠানসমূহে দিন-রাত জরুরি সেবা কার্যক্রম বিশেষ করে প্রসূতি সেবা অব্যাহত ছিলো।স্থানীয় জনসাধারণ আগ্রহের সাথে সকল সেবা গ্রহণ করে।
উপজেলার মেডিকেল অফিসার (মা ও শিশু স্বাস্থ্য, পরিবার পরিকল্পনা) ডা. রীতা ফারিয়ার সাথে কথা বলে জানা যায়,ঈদের ছুটি কালীন সময়ে ইউনিয়নের সেবাকেন্দ্রসমূহে অধিদপ্তরের নির্দেশনায় নিরাপদ প্রসবসেবা,প্রসব পরবর্তী পরিবার পরিকল্পনা,গর্ভকালীন চেক-আপ ও গর্ভ-পরবর্তী চেক-আপ, সাধারণ রোগী সেবা,শিশু সেবা,পরিবার পরিকল্পনা পদ্ধতির সেবা সহ সকল সেবা চলমান রয়েছে।
এ সময় উপজেলার বিভিন্ন ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে ছুটির দিনে ৩১ জন গর্ভবতী মা এ,এন,সি সেবা নিয়েছেন।সেবাগ্রহীতাদের মধ্যে ঝুকিপূর্ণ গর্ভধারণ আছে কিনা যাচাই করা হয়েছে। তাছাড়া ১০ জন মা প্রসব পরবর্তী সেবা নিয়েছেন, দুইজন মাকে প্রসব পরবর্তী আইইউডি সেবা দেয়া হয়। স্থানীয়দের সাথে এ বিষয়ে কথা বলে জানা যায়,তারা জরুরী সেবা সচল থাকায় সন্তুষ্ট।
এ সময়ের সম্পূর্ণ সেবা প্রদান কার্যক্রম তদারকি করেছেন ডা. রীতা ফারিয়া (মেডিকেল অফিসার, মা ও শিশু স্বাস্থ্য, পরিবার পরিকল্পনা)।
ছুটি কালীন নারায়ণগঞ্জ জেলার পরিবার পরিকল্পনা বিভাগের জরুরী সেবা কার্যক্রম চালু রাখার সার্বিক তত্ত্বাবধানে ছিলেন জেলার উপপরিচালক (পরিবার পরিকল্পনা) জনাব মোঃ শহিদুল ইসলাম ও সহকারি পরিচালক (ক্লিনিক্যাল কন্ট্রাসেপশান) (ভারপ্রাপ্ত), ডা: ফয়সাল সিদ্দিকী ।



