ফেসবুকে ফলো করুন
বিশেষ প্রতিনিধি: নারায়ণগঞ্জের আড়াইহাজারে উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ জেলা সেক্রেটারি মাওলানা হাফিজুর রহমান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা শুরা ও কর্মপরিষদ সদস্য এবং সমাজকল্যাণ সম্পাদক অধ্যাপক ইলিয়াস মোল্লাসহ উপজেলা জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে জেলা সেক্রেটারি মাওলানা হাফিজুর রহমান বলেন, রমজান মাসে সিয়াম সাধনার মাধ্যমে যে ত্যাগ ও সংযমের শিক্ষা অর্জিত হয়েছে, তা বছরের বাকি সময়জুড়ে চর্চা করা প্রয়োজন। এই চর্চার মাধ্যমে একটি মানবিক ও ন্যায়ভিত্তিক সমাজ গঠন সম্ভব বলে তিনি উল্লেখ করেন।
অনুষ্ঠানে বক্তারা ঈদের তাৎপর্য তুলে ধরে পারস্পরিক ভ্রাতৃত্ববোধ জোরদার এবং সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডে সক্রিয় হওয়ার আহ্বান জানান।



