আড়াইহাজারে হত্যা মামলার আসামীসহ ৫ আসামীকে কোর্টে প্রেরণ

68
ফেসবুকে ফলো করুন

রফিকুল ইসলাম রানা: নারায়ণগঞ্জের আড়াইহাজার থানা পুলিশ একটি হত্যা মামলার এক আসামীসহ পৃথক পৃথক মামলার ৬ আসামীকে গ্রেফতার করে বুধবার (১৮ মার্চ) সকালে নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করেছে।এর আগে মঙ্গলবার দিন ও রাতের বিভিন্ন সময়ে পৃথক স্থান থেকে তাদেরকে গ্রেফতার করে পুলিশ।

আড়াইহাজার থানার ওসি আলাউদ্দিনের দেয়া তথ্য মতে গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার কামরানীরচর এলাকার ইউনুছের ছেলে নূর মোহাম্মাদ (৫০), তিনি ৪০ পিস ইয়াবাসহ গ্রেফতার হন, বি.বাড়িয়া জেলার বাঞ্ছারামপুর থানার সাহেবনগর মধ্যপাড়া এলাকার আ. খালেকের পুত্র সুমন (৩৫) ( ডাকাতি মামলার আসামী), ডাকাতি মামলার রিমান্ড ফেরত আসামী উপজেলার ঝাউগড়া এলাকার ওসমানের পুত্র রাকিব ডাকাত (২৫) এবং খাগকান্দা এলাকার খালেকের পুত্র শাহাজালাল ডাকাত (২৫) এবং অপর একটি হত্যা মামলার আসামী উপজেলার বিশনন্দী ইউনিয়নের চৈতনকান্দা এলাকার বাতেনের পুত্র এলাহি (৫০)।