আড়াইহাজারে ছাত্রদলের ইফতার

237
ফেসবুকে ফলো করুন

স্টাফ রিপোর্টার: আড়াইহাজার উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক নবী হোসাইন এর উদ্যোগে বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলা সদরে দোয়া ও ইফতার অনুষ্ঠিত হয়। উক্ত ইফতারে প্রধান অতিথি ছিলেন নারায়ণগঞ্জ -২ আসনের সংসদ সদস্য জনাব নজরুল ইসলাম আজাদ। ইফতার অনুষ্ঠানে প্রধান বক্তা উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক জুয়েল আহমেদ বলেন, ছাত্রদল বিগত সময়ে স্বৈরাচার বিরোধী আন্দোলনের গুরুত্বপূর্ণ ভুমিকা রাখে।আমি চাই ছাত্রদল আড়াইহাজার উপজেলায় সাধারণ ছাত্র- ছাত্রীদের যৌক্তিক দাবি আদায়ে সব সময় সোচ্চার থাকবে।ইফতার অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম রফিক,কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সদস্য পারভেজ মোশাররফ,সরকার সফর আলী কলেজ শাখার সাবেক আহবায়ক কাকন,সাবেক যুগ্ন আহবায়ক সাদ্দাম, সাংগঠনিক সম্পাদক শান্ত আহমেদ, আড়াইহাজার উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক সুমন,আড়াইহাজার উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য রনি আহমেদ, উপজেলা ছাত্রদল নেতা রনি, শান্ত, রিফাত, নাদিম,সোহাগ,আলআমিন,জীবন,ইমন,মুছা,দিপু,মামুন,গাফফার, মারুফ,নিরব,ইয়াছিন, ইয়ামিন,ইয়ামিন সহ অন্যন্য নেতৃবৃন্দ।