সাবেক এম এল এ এম এ জামানের মৃত্যুবার্ষিকী আজ

189
ফেসবুকে ফলো করুন

স্টাফ রিপোর্টার: আজ ৮ মার্চ। অবিভক্ত ভারতের রাজনীতিবিদ ও ট্রেড ইউনিয়ন নেতা এ এম এ জামানের ৪১ তম মৃত্যুবার্ষিকী।
পারিবারিক সূত্রে, বিভিন্ন পত্র-পত্রিকা ও উইকিপেডিয়া থেকে যতটুকু জানা যায়, কিশোর বয়সেই স্বদেশী আন্দোলনের সাথে যুক্ত হয়ে ঘর ছাড়েন। মাত্র ২২ বছর বয়সে “Massacre at Hijli and Responsibility of the Nation’ শিরোনামে পত্রিকায় নিবন্ধ লেখার অপরাধে বিট্রিশ সরকার রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে কারাদন্ড প্রদান করেন।
বিভিন্ন ট্রেড ইউনিয়নের সাথে জড়িত ছিলেন। তিনি পাটকল শ্রমিকদের নেতা ছিলেন| ১৯৩৭ সালে তিনি বেঙ্গল প্রাদেশিক ট্রেড ইউনিয়ন কংগ্রেসের সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছিলেন। পশ্চিম বঙ্গের Shiva Glass Employees Union প্রতিষ্ঠাতা সভাপতিও ছিলেন তিনি।
১৯৩৬ সালে কলকাতা পৌর কর্পোরেশনের কাউন্সিলর হিসাবে দায়িত্ব পালন করে। ১৯৩৬-১৯৩৭ সাল বেঙ্গল বিধানসভা নির্বাচনে তিনি হুগলি শ্রমিক আসনে এমএলএ হিসাবে জয়ী হন। ১৯৪৬ সালের নির্বাচনে হুগলি-কাম-শ্রীরামপুর নিবন্ধিত কারখানাগুলি, বঙ্গীয় আইনসভার শ্রম আসন থেকে পুনরায় নির্বাচিত হন। স্বাধীনতা লাভের পর ১৯৫১ সালে অনুষ্ঠিত নির্বাচনে পশ্চিমবঙ্গের জলাঙ্গী আসন থেকে এমএলএ নির্বাচিত হন এবং ১৯৫৬ সাল পর্যন্ত তিনি পশ্চিমবঙ্গের Parliamentary Secretary for the Labour Department দায়িত্ব পালন করেন।
পারিবারিক সূত্রে যতটুকু জানা যায় ১৯৫৮ বা ১৯৫৯ সালের দিকে তৎকালীণ পূর্ব পাকিস্তানে ফিরে আসেন এবং গ্রামেই বসবাস করতেন। ১৯৮৫ সালের ৮ মার্চ তিনি ইন্তেকাল করেন এবং তাঁকে তাঁর প্রতিষ্ঠিত মসজিদের পাশেই পারিবারিক কবরাস্থানে দাফন করা হয়। তিনি আড়াইহাজার উপজেলার হাইজাদি ইউনিয়নের ইলমদী গ্রামের কৃতি সন্তান।