ফেসবুকে ফলো করুন
স্টাফ রিপোর্টার: আড়াইহাজারে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে রোববার সকাল ১১ টায় আলোচনা সভা ও র্যালীর আয়োজন করা হয়। সহকারী কমিশনার (ভূমি) মোস্তাফিজুর রহমান ইমনের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমা আক্তার, সমাজসেবা কর্মকর্তা ইসরত জাহান ভূঞা, পরিসংখ্যান কর্মকর্তা আসাদুজ্জামান, শিক্ষা কর্মকর্তা মমতাজ বেগম, তথ্যসেবা কর্মকর্তা তাসলিমা আক্তার, পৌর নির্বাহী কর্মকর্তা কাজী মোস্তফা কামাল, প্রেসক্লাব সভাপতি মাসুম বিল্লাহ প্রমুখ। পরে পৌরসভার উদ্যোগে নারী দিবসের আলোচনা সভা ও র্যালী অনুষ্ঠিত হয়।



