আড়াইহাজারে পাম্পে তেল দিতে অনীহা, ভোগান্তিতে চালকরা

165
ফেসবুকে ফলো করুন

আরিফুর রহমান নীরব: আড়াইহাজার উপজেলার মারুয়াদি এলাকার আলিফ লাম ফিলিং স্টেশন নামে একটি পেট্রোল পাম্পে জ্বালানি দেওয়া নিয়ে অভিযোগ উঠেছে। এলাকাবাসীর দাবি, পর্যাপ্ত তেল থাকা সত্ত্বেও চালকদের ২০০ টাকার বেশি তেল দেওয়া হচ্ছে না।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার বিকেলে মারুয়াদী পাম্প থেকে এক ভুক্তভোগী জানান, তিনি মোটরসাইকেলে তেল নিতে গেলে পাম্পের কর্মচারীরা তাকে জোরপূর্বক মাত্র ২০০ টাকার তেল দিতে চান। এমনকি তিনি বেশি টাকার তেল নিতে চাইলে সেটিও দিতে অনীহা প্রকাশ করা হয়।
এ ঘটনায় স্থানীয় চালকদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। তাদের অভিযোগ, অনেক সময় পাম্পগুলো কৃত্রিমভাবে সীমাবদ্ধতা তৈরি করে পরে বেশি দামে তেল বিক্রির সুযোগ তৈরি করে।
এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত নজরদারি ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন এলাকাবাসী।