বিশেষ সংবাদদাতা: আড়াইহাজারের বিশনন্দী ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে দেখতে চান আমজাদ হোসেন হানজালা কে এমনটিই জানিয়েছে ইউনিয়নের অধিকাংশ জনগণ। তারা বলেন, প্রতিটি মুহূর্ত পরিবর্তনে ইঙ্গিত নিয়ে মানুষের সামনে হাজির হয়। প্রতিটি মুহূর্ত আমাদেরকে এই মেসেজ দেয় যে আমরা যেন নিজেকে পরিবর্তন করি। যেহেতু সময় কখনই নিজেকে এক জায়গায় স্থির রাখে না। আর পরিবর্তনের এই যুগ সন্ধিক্ষণে আমরা একটি সুন্দর সমাজের প্রতিজ্ঞা গ্রহণ করতে পারি। যে পরিবর্তনের বাস্তব প্রতিচ্ছবি হচ্ছে আমাদের আমজাদ হোসেন হামজালা ভাই। যার মার্জিত আচরণ ইতিমধ্যেই আমাদের সমাজের সকলকে বিমুগ্ধ করেছে।
আর তাই বিশনন্দী ইউনিয়নের ভবিষ্যৎ কান্ডারী হিসেবে জনাব আমজাদ হোসেন হানজালা ভাইকে আমরা আমাদের প্রতিনিধি হিসেবে নির্বাচন করতে চাই। আশা করছি বিশনন্দী ইউনিয়নের সকলশ্রেণী পেশার মানুষ আমাদের এই সমর্থনের প্রতি ঐক্যবদ্ধ হবেন।



