স্টাফ রিপোর্টার: নির্বাচনের আগে আড়াইহাজারে ডাকাতি, মাদক ও সন্ত্রাস দমনের প্রতিশ্রুতি দিয়েছিলেন স্থানীয় সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদ। নির্বাচনে বিজয়ের পর অল্প সময়ের মধ্যেই সেই প্রতিশ্রুতির বাস্তব প্রতিফলন দেখা যাচ্ছে বলে দাবি করেছেন স্থানীয়রা।
জানা যায়, নির্বাচনে জয়লাভের কয়েক দিনের মধ্যেই সংসদ সদস্যের ছোট ভাই রাকিবুল ইসলাম রাকিব নিজ উদ্যোগে মরদাসাদি এলাকা থেকে দুইজন ডাকাতকে আটক করে পুলিশের হাতে তুলে দেন। এরপর আজ বৃহস্পতিবার বেলা ১২টার দিকে বান্টি পাল্লা এলাকায় সংসদ সদস্যের চাচা লুৎফর রহমান আব্দু এক মাদক কারবারিকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে হস্তান্তর করেন।
মাদক কারবারীর নাম সুফিয়ান। পিতা আব্দুল লতিফ সাং পাল্লা, দুপ্তারা।
স্থানীয় বাসিন্দাদের মতে, এসব ঘটনার মাধ্যমে এলাকায় অপরাধ দমনে দৃশ্যমান তৎপরতা শুরু হয়েছে। তারা আশা করছেন, প্রশাসনের সহযোগিতায় এ ধারা অব্যাহত থাকলে আড়াইহাজারে স্থায়ীভাবে শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকবে।



