আড়াইহাজারে ঐক্য ধরে রাখার আহ্বান রাকিবুল ইসলামের

179
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}
ফেসবুকে ফলো করুন

বিশেষ প্রতিনিধি: নারায়ণগঞ্জ-২ আসনের (আড়াইহাজার) নবনির্বাচিত সংসদ সদস্যে নজরুল ইসলাম আজাদের পরিবারের পক্ষ থেকে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয়েছে। ছোটখাটো বিষয় নিয়ে বিভেদে না জড়ানোর পাশাপাশি সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যাশার কথাও তুলে ধরা হয়েছে।
সম্প্রতি দেওয়া এক বক্তব্যে ব্যবসায়ী রাকিবুল ইসলাম রাকিব বলেন, নবনির্বাচিত সংসদ সদস্যের নেতৃত্বে এমন একটি আড়াইহাজার গড়ে তুলতে হবে যেখানে দলমত নির্বিশেষে সবাই শান্তিতে বসবাস করতে পারবেন।
তিনি বলেন, সমাজের মানুষ দলীয় নেতাকর্মীদের কাছ থেকে ইতিবাচক আচরণ আশা করে, তাই সহানুভূতিশীল আচরণের মাধ্যমে সাধারণ মানুষের আস্থা অর্জন করতে হবে।
তিনি আরও বলেন, ভালোবাসা ও কাজের মাধ্যমে প্রতিটি ঘরে শান্তির বার্তা পৌঁছে দিতে হবে। একটি সুন্দর সমাজ গঠনে দলীয় নেতাকর্মীদের ভূমিকা গুরুত্বপূর্ণ বলেও মন্তব্য করেন তিনি।
উল্লেখ্য, সর্বশেষ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-এর প্রার্থী নারায়ণগঞ্জ-২ আসনে জয়লাভ করেন। নির্বাচনে তিনি উল্লেখযোগ্য ভোট পেয়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে পরাজিত করেন।