নির্বাচিত হলে  স্বপ্নের আড়াইহাজার গড়ে তুলব : বিএনপি প্রার্থী নজরুল ইসলাম আজাদ

135
ফেসবুকে ফলো করুন

মো. জিয়াউর রহমান: ঢাকা বিভাগের বিএনপির সহসাংগঠনিক সম্পাদক ও নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনের দলের মনোনীত প্রার্থী নজরুল ইসলাম আজাদ বলেছেন, আমি সংসদ সদস্য নির্বাচিত হলে সন্ত্রাসমুক্ত, চাঁদাবাজমুক্ত, স্বপ্নের আড়াইহাজার গড়ে তুলব। সেই স্বপ্নের আড়াইহাজার গড়তে আপনাদের সকলকে আমি পাশে চাই।

রোববার আড়াইহাজার উপজেলা বিএনপি’র উদ্যোগে উপজেলার শহীদ মঞ্জুর  স্টোডিয়ামে  নির্বাচনী  মহাসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

আড়াইহাজার উপজেলা বিএনপির সভাপতি  ইউসুফ আলী ভূইয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জুয়েল আহমেদের পরিচালনায় আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির  সভাপতি মামুন মাহমুদ,  বিএনপি নেতা রাকিবুল ইসলাম রাকিব, লুৎফুর রহমান আব্দু, মতিউর  রহমান মতিন, ভিপি কবির হোসেন,  মোহাম্মদ উল্লাহ লিটন, সালাউদ্দিন ডালিম, ছাত্রদলের নেতা মোবারক হোসেন ও রফিকুল ইসলাম রফিক প্রমূখ। সমাবেশে হাজার হাজার নেতাকর্মীর ঢল নামে।

তিনি আরও বলেন, এখানকার শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে উন্নত করার পাশাপাশি মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণ, আত্মসামাজিক ব্যবস্থাকে আরও মজবুত করা এবং অর্থনৈতিক কর্মকাণ্ড বেগবান করা হবে। পাশাপাশি মানুষের কর্মসংস্থান সৃষ্টি করা হবে।