আড়াইহাজারে প্রীতি ক্রিকেট ম্যাচে জগন্নাথ বিশ্ববিদ্যালয় স্টুডেন্ট ফোরামের জয়

385
ফেসবুকে ফলো করুন

স্টাফ রিপোর্টার: শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হলের মাঠে একটি প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। উক্ত ম্যাচে আড়াইহাজার উপজেলা স্টুডেন্ট ফোরাম, জগন্নাথ বিশ্ববিদ্যালয় এবং আড়াইহাজার উপজেলা ছাত্র সংসদ, ঢাকা বিশ্ববিদ্যালয় অংশগ্রহণ করে।
টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে আড়াইহাজার উপজেলা স্টুডেন্ট ফোরাম, জগন্নাথ বিশ্ববিদ্যালয় নির্ধারিত ১০ ওভারে ১১৫ রান সংগ্রহ করে প্রতিপক্ষের জন্য লক্ষ্য নির্ধারণ করে।
জবাবে ব্যাট করতে নেমে আড়াইহাজার উপজেলা ছাত্র সংসদ, ঢাকা বিশ্ববিদ্যালয় ১০ ওভারে ৭২ রান করতে সক্ষম হয়। ফলে আড়াইহাজার উপজেলা স্টুডেন্ট ফোরাম, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ৪২ রানের ব্যবধানে ম্যাচটি জিতে নেয়।
ম্যাচটি সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়। খেলাটি উপভোগ করতে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সিনিয়র ও জুনিয়র শিক্ষার্থীদের উল্লেখযোগ্য উপস্থিতি লক্ষ্য করা যায়। আয়োজকরা উপস্থিত সকল খেলোয়াড়, দর্শক ও অতিথিদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
আয়োজকদের মতে, এ ধরনের প্রীতি ক্রিকেট ম্যাচ শিক্ষার্থীদের মধ্যে সৌহার্দ্য, ঐক্য ও পারস্পরিক সম্পর্ক জোরদার করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।