হাইজাদী ইউনিয়ন বিএনপির উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

150
ফেসবুকে ফলো করুন

স্টাফ রিপোর্টার: সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার হাইজাদী ইউনিয়নের সেন্দী গ্রামে ১৯ জানুয়ারি  সোমবার  হাইজাদী ইউনিয়নের ৭নং ওয়ার্ড বিএনপি ও সহযোগী সংগঠন ও সেন্দী গ্রামের জনগনের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির অন্যতম আহবায়ক সদস্য লুৎফর রহমান আবদু।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সেন্দী ইউনিয়নের সমাজ সেবক হাজী তৈয়ব হোসেন মিয়া।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আবু কালাম, হাইজাদী ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মফিজুল ইসলাম মফিজ, সাধারন সম্পাদক হাবিবুর রহমান হাবিব, নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির নেতা ও  ইউনিয়ন বিএনপির  সহ-সভাপতি এ্যাডভোকেট মামুন মাহমুদ মিয়া, সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক জাকির হোসেন মেম্বার,ইউনিয়ন যুবদলের সভাপতি  অলি আহমেদ অলি, সাধারণ সম্পাদক মেহেদী হাসান রানা।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন হাইজাদী ইউনিয়ন  স্বেচ্ছাসেবক দলের সভাপতি  মোবারক হোসেন । এছাড়া  বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
শেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।