সাতগ্রাম ইউনিয়নে বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

179
ফেসবুকে ফলো করুন

স্টাফ রিপোর্টার: সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার পাঁচরুখীতে ১৭ জানুয়ারি  রবিবার বিকালে সাতগ্রাম ইউনিয়নের ৭, ৮ ও ৯ নং ওয়ার্ড বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আড়াইহাজার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জুয়েল আহমেদ জুয়েল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মতিউর রহমান মতিন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাতগ্রাম ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও আড়াইহাজার উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সাজ্জাত হোসেন আতাউর।
এছাড়াও উপস্থিত ছিলেন আড়াইহাজার পৌর বিএনপির সাধারণ সম্পাদক সালাউদ্দিন ডালিম, আড়াইহাজার উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আলমগীর হাসান সাকিব, সাতগ্রাম ইউনিয়ন যুবদলের সাবেক আহ্বায়ক গোলজার ভূঁইয়া, সিনিয়র সহ-সভাপতি লুৎফর রহমান এবং আড়াইহাজার উপজেলা নির্বাচন কমিটির অন্যতম সদস্য মো. শামীম মিয়া।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাতগ্রাম ইউনিয়ন ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী মো. তানভীর আহমেদ তপু মাষ্টার। এ সময় বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
শেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।