ফেসবুকে ফলো করুন
স্টাফ রিপোর্টার: আড়াইহাজারে ৬১ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে থানা পুলিশ। বুধবার রাতে উপজেলার পৃথক এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো, উপজেলার গহরদী গ্রামের মৃত দুলাল শিকারীর ছেলে মোঃ শাহিন শিকারী (২৫) ও ডোমার চর গ্রামের মৃত আঃ রাজ্জাক এর ছেলে (৪৭) মোঃ হাবিবুল্লাহ (৪৭)।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে আড়াইহাজার থানার ওসি (তদন্ত) রিপন কুমার সরকার পুলিশ এর নেতৃত্বে অভিযান চালিয়ে তাদের নিজ নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের হেফাজত থেকে ৬১ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।



