আড়াইহাজারে ঋণের চাপে পড়ে বৃদ্ধের আত্মহত্যা 

60
ফেসবুকে ফলো করুন

স্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জের আড়াইহাজারে ঋণের চাপ সইতে না পেরে হান্নান ভূঁইয়া (৬০) নামে এক বৃদ্ধ বিষাক্ত টেবলেট ( কেরির বড়ি) খেয়ে আত্মহত্যা করেছে। নিহত হান্নান ভূঁইয়া উপজেলার গোপালদী পৌরসভার রামচন্দ্রদী গ্রামের বাসিন্দা।

স্থানীয়রা জানায়, নিহত হান্নান ভূঁইয়া ও তার স্ত্রী মিলে একাধিক এনজিও সংস্থা থেকে মোটা অংকের টাকা ঋণ তুলে। কিন্তু সময়মত ঋণের কিস্তি পরিশোধ করতে ব্যর্থ হয়ে বুধবার ভোর ৫ টায় কেরির বড়ি খেয়ে আত্মহত্যা করে।

সংবাদ পেয়ে থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ মর্গে পাঠিয়েছে। আড়াইহাজার থানার ওসি আলাউদ্দিন জানান, এব্যাপারে থানায় একটি ইউডি মামলা হয়েছে।