স্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) এবং নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ) আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে মনোনয়নপত্র জমা দিয়েছেন বাংলাদেশ রিপাবলিকান পার্টির চেয়ারম্যান কে এম আবু হানিফ হৃদয়।
সোমবার (২৯ ডিসেম্বর) বিকেলে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ে জেলা রিটার্নিং কর্মকর্তা রায়হান কবিরের নিকট তিনি এই মনোনয়নপত্র দাখিল করেন।
মনোনয়নপত্র জমা দেওয়ার সময় আবু হানিফ হৃদয় জানান, তিনি ‘হাতী’ প্রতীক নিয়ে আসন্ন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন বাংলাদেশ রিপাবলিকান পার্টির মহাসচিব মো. কামাল হোসেনসহ দলীয় নেতা-কর্মীরা।
মনোনয়নপত্র জমা দান শেষে এক সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় আবু হানিফ হৃদয় বলেন, জনগণের সেবা করার লক্ষ্য নিয়েই তিনি দুটি গুরুত্বপূর্ণ আসন থেকে নির্বাচনে অংশ নিচ্ছেন। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হলে তিনি জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন।
রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, নির্ধারিত সময়ের মধ্যে প্রার্থীরা তাদের মনোনয়নপত্র জমা দিচ্ছেন এবং পরবর্তীতে যাছাই-বাছাই প্রক্রিয়া সম্পন্ন করা হবে।



