স্টাফ রিপোর্টার: আড়াইহাজারে যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে মহান বিজয় দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে মঙ্গলবার সকাল থেকে উপজেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন কর্মসূচি পালিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো. আসাদুর রহমান। উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) মো. মোস্তাফিজুর ইমন, উপজেলা প্রকৌশলী সাইফুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক বীরমুক্তিযোদ্ধা আ. মান্নান, উপজেলা বিএনপির সভাপতি ইউসুফ আলী ভুইয়া, জামায়াতেরর আমীর মাওলানা হাদিউল ইসলাম, উপজেলা হিসাব রক্ষণ কর্মকর্তা আঃ জব্বার, আনসার ভিডিপি কর্মকর্তা আল মামুন, প্রকল্প কর্মকর্তা শারমিন আক্তার, পরিসংখ্যান কর্মকর্তা আসাদুজ্জামান, মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমা আক্তার, তথ্যসেবা কর্মকর্তা তাসলিমা আক্তার প্রমুখ। অনুষ্ঠানে কুচকাওয়াজ ও ডিসপ্লেতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন।
আড়াইহাজারে মহান বিজয় দিবস পালিত
ফেসবুকে ফলো করুন



