আড়াইহাজারে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান 

161
ফেসবুকে ফলো করুন

স্টাফ রিপোর্টার: আড়াইহাজারে মহান বিজয় দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার মো. আসাদুর রহমানের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আ. মান্নান মোল্লা, ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবু সিদ্দিক ভূঁইয়া,সহকারী কমিশনার (ভূমি) মোস্তাফিজুর রহমান ইমন, উপজেলা প্রকৌশলী সাইফুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধাগণ, বিভিন্ন দপ্তরের প্রধান ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।