স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জামায়াতে ইসলামী আড়াইহাজার উপজেলা কর্তৃক ১৪ ডিসেম্বর রোজ রবিবার বিকাল ৪ ঘটিকার সময় উপজেলা জামায়াতের অফিসে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন আড়াইহাজার উপজেলা উত্তর জামায়াতের আমীর মাওলানা মনিরুল ইসলাম।
প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা জামায়াতের সমাজ কল্যাণ সম্পাদক অধ্যাপক ইলিয়াস মোল্লা।
এ সময়ে আরও আলোচনা পেশ করেন অধ্যাপক মাসুদুর রহমান গিয়াস। জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য, মোতাহার হোসেন ভূইয়া, সাবেক আমীর, আড়াইহাজার উপজেলা দক্ষিণ, মো. হাদিউল ইসলাম,
আমীর, আড়াইহাজার উপজেলা দক্ষিণ।
সভা পরিচালনা করেন উপজেলা দক্ষিণ জামায়াতের সেক্রেটারি মোহাম্মদ তৌফিকুল ইসলাম।
প্রধান অতিথি বলেন, ১৯৭১ সালে ১০ থেকে ১৪ ই ডিসেম্বর পাক হানাদার বাহিনী পরাজয় নিশ্চিত যেনে এ দেশের শিক্ষক, গবেষক, চিকিৎসক, সাংবাদিক, কবি, সাহিত্যিক, বিভিন্ন সরকারি কর্মকর্তাদের রাতের অন্ধকারে হত্যা করে বদ্ধ ভূমিতে ফেলে চলে যায়। তাদের উদ্দেশ্য ছিল বাংলাদেশ স্বাধীন হলেও যেন কখনো মাথা উঁচু করে দাঁড়াতে না পারে। তাদের এই আত্মত্যাগের বিনিময়ে আমরা একটি স্বাধীন বাংলাদেশ পেয়েছি। আজকের দিনে তাদের রুহের মাগফেরাত কামনা করছি এবং তাদের স্বপ্নের বাংলাকে যেন আগামী দিনে আল্লাহর আইন ও সৎ লোকের শাসন প্রতিষ্ঠার মাধ্যমে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠা করে মানবতার প্রকৃত স্বাধীনতা ফিরিয়ে দিতে পারি এই দোয়া চেয়ে বক্তব্য শেষ করেন।



