স্টাফ রিপোর্টার: আড়াইহাজারে শহিদ বুদ্ধিজীবী দিবস-২০২৫ পালন উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ১১টায় উপজেলা পরিষদের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন আড়াইহাজার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আসাদুর রহমান। এ সময় আরো উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) মো. মোস্তাফিজুর ইমন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক বীরমুক্তিযোদ্ধা আ. মান্নান, মৎস্য কর্মকর্তা জেসমীন আক্তার, সমাজসেবা কর্মকর্তা ইসরত জাহান ভূঞা, উপজেলা শিক্ষা অফিসার মমতাজ বেগম, উপজেলা হিসাব রক্ষণ কর্মকর্তা আ. জব্বার, আনসার ভিডিপি কর্মকর্তা আল মামুন, প্রকল্প কর্মকর্তা শারমিন আক্তার, পরিসংখ্যান কর্মকর্তা আসাদুজ্জামান, মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমা আক্তার, তথ্যসেবা কর্মকর্তা তাসলিমা আক্তার প্রমুখ। এছাড়া বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, সাংবাদিক ও সুধীজন উপস্থিত ছিলেন।
আড়াইহাজারে শহিদ বুদ্ধিজীবী দিবস পালিত
ফেসবুকে ফলো করুন



