স্টাফ রিপোর্টার: কালাপাহাড়িয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক ও আড়াইহাজার থানা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মো. জিয়াউর রহমানের ছোট ভাই মুক্তার হোসেন (৩৬) ইন্তেকাল করেছেন ( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বুধবার (১০ ডিসেম্বর) সকাল ১১ টায় তিনি ইন্তেকাল করেন।
আড়াইহাজার থানা প্রেসক্লাবের সভাপতি মাসুম বিল্লাহ, সাধারণ সম্পাদক মজিবুর রহমানসহ সদস্যবৃন্দ মুক্তার হোসেনের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেন। জানাজায় অংশগ্রহণ করে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।
উল্লেখ্য, মুক্তার হোসেন দীর্ঘদিন ধরে কিডনি রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরন করেন। মৃত্যুকালে ২ ছেলে, স্ত্রী, মা-বাবা, ভাই বোনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। কালাপাহাড়িয়া স্কুল ঈদগাহ মাঠে বিকেল ৩ টায় জানাজা শেষে সামাজিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
মো. জিয়াউর রহমান ও তার পরিবারের পক্ষ থেকে সবাইকে মরহুমের রুহের মাগফিরাত কামনায় দোয়া করার অনুরোধ করেছেন।



