ফেসবুকে ফলো করুন
স্টাফ রিপোর্টার: আড়াইহাজারে থানা থেকে লুট হওয়া একটি শর্টগান উদ্ধার করা হয়েছে। রোববার সন্ধা সাড়ে ৬টার দিকে উপজেলার সরকারি সফর আলী কলেজের পাশে ঝোপ থেকে পরিত্যক্ত অবস্থায় শর্টগানটি পুলিশ উদ্ধার করে।
আড়াইহাজার থানার ওসি খন্দকার নাসির উদ্দিন জানান, স্থানীয়দের সংবাদের ভিত্তিতে রোববার সন্ধায় শর্টগানটি পরিত্যাক্ত অবস্থায় উদ্ধার করে থানার অস্ত্রাগারে রাখা হয়েছে। তবে শর্টগানটি কীভাবে কলেজের পাশে এল, সে বিষয়ে তদন্ত চলছে।



