আড়াইহাজারে যাত্রী মনে করে পুলিশের সিএনজিতে ডাকাতদলের হামলা 

362
ফেসবুকে ফলো করুন
স্টাফ রিপোর্টার: আড়াইহাজারের জালাকান্দি এলাকায় পুলিশের সিএনজিকে যাত্রী মনে করে ডাকাত দল হানা দিলে পুলিশ সদস্যরা দ্রুত প্রতিরোধ গড়ে তোলেন।
এতে ডাকাতরা পালিয়ে যায়। রবিবার রাত ৩ টায় আড়াইহাজার- বিশন্দদী সড়কের জালাকান্দি এলাকায় এই ঘটনা ঘটে।
এতে গোপালদী তদন্ত কেন্দ্রের কনস্টেবল মারুফ ডাকাতদের সঙ্গে ধস্তাধস্তির এক পর্যায়ে একজন ডাকাতের হাতে থাকা রামদাটি ছিনিয়ে নিতে সক্ষম হন। ঘটনাস্থল থেকে ডাকাত দল পালিয়ে গেলে কনস্টেবল মারুফ সামান্য
আহত হন।
আড়াই হাজার ওসি খন্দকার নাসির উদ্দিন জানান, গভীর রাতে টহলরত পুলিশের সিএনজি অটোরিকশাকে সাধারণ যাত্রীবাহী যান ভেবে ডাকাত দল হামলা চালায়। মুহূর্তেই এএসআই রিপনের নির্দেশে সদস্যরা পাল্টা প্রতিরোধ গড়ে তোলেন। ডাকাতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।