আড়াইহাজারে জামায়াত প্রার্থীর মোটরশোভা যাত্রা অনুষ্ঠিত

194
ফেসবুকে ফলো করুন

স্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জ ২ (আড়াইহাজার) আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী অধ্যাপক ইলিয়াস মোল্লার বিশাল মোটরশোভা যাত্রা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০টায় উপজেলার শহীদ মঞ্জুর স্টেডিয়াম থেকে শোভাযাত্রাটি শুরু হয়।
এতে প্রধান অতিথি ছিলেন জেলা জামায়াতের আমীর আলহাজ্ব মমিনুল হক সরকার। বিশেষ অতিথি ছিলেন সাধারণ সম্পাদক হাফিজুর রহমান, জামায়াত প্রার্থী অধ্যাপক ইলিয়াস মোল্লা, আড়াইহাজার উপজেলা জামায়াতের দক্ষিনের আমীর মাওলানা হাদিউল ইসলাম, উত্তরের আমীর মাওলানা মনিরুল ইসলাম, জামায়াত নেতা সাইফুল ইসলাম, তৌফিকুর রহমান ও অধ্যাপক আজিজুর রহমান প্রমুখ। শোভাযাত্রাটি উপজেলার শহীদ মঞ্জুর স্টেডিয়াম থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন।