ফেসবুকে ফলো করুন
স্টাফ রিপোর্টার: আড়াইহাজারে ১ কেজি গাঁজাসহ ১ জন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। শুক্রবার (২১ নভেম্বর) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত হলেন মো. শান্ত (২০)। সে ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয় নগর থানার কাশিনগর গ্রামের মৃত মোহাম্মদ হোসেনের ছেলে।
আড়াইহাজার থানার ওসি খন্দকার নাসির উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে
সাব-ইন্সপেক্টর (নিঃ) মোহাম্মদ সাইফুল ইসলাম সঙ্গীয় ফোর্স সহ আড়াইহাজার থানাধীন বিশনন্দী ইউনিয়নের বিশনন্দী ফেরিঘাট সিএনজি স্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করে ১কেজি গাঁজাসহ তাকে আটক করেন।
আড়াইহাজার থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করে তাকে অদ্য বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।



