স্টাফ রিপোর্টার: আড়াইহাজারে লগি বৈঠার তান্ডবের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও নারায়ণগঞ্জ জেলা সেক্রেটারি মুহাম্মদ হাফিজুর রহমান বলেছেন, ২০০৬ সালের ২৮ অক্টোবর প্রকাশ্য দিবালোকে পিটিয়ে মানুষ হত্যার মাধ্যমে আওয়ামীলীগ বাংলাদেশে ফ্যাসিবাদী দুঃশাসনের বীজ রোপন করেছিলো। লগি বৈঠার তাণ্ডব ও হত্যাকাণ্ডের পথ ধরেই বাংলাদেশে ফ্যাসিবাদী শাসন জেকে বসেছিল ও তিনি মন্তব্য করেন।
বাংলাদেশ জামায়াতে ইসলামী ঘোষিত কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ ২৮ অক্টোবর বুধবার বিকালে শহীদ মঞ্জুর স্টোডিয়ামে এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
আড়াইহাজার উত্তর থানা আমীর মাওলানা মনিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক ইলিয়াস মোল্লা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক মাসুদুর রহমান গিয়াস, মোহাম্মদ মোতাহার হোসেন, মাওলানা হাদিউল ইসলাম প্রমূখ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সেক্রেটারি মো তৌফিকুল ইসলাম,উত্তরের সেক্রেটারির মাওলানা সাইফুল ইসলামসহ জামায়াতের অনান্য নেতৃবৃন্দ।
সমাবেশ শেষে অধ্যাপক ইলিয়াস মোল্লার নেতৃত্বে এক বিশাল মিছিল শহীদ মঞ্জুর স্টেডিয়াম থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পায়রা চত্বরে গিয়ে শেষ হয়।
ইলিয়াাস মোল্লা তার বক্তব্যে বলেন, বলেন, ২৮ অক্টোবর বাংলাদেশের ইতিহাসে একটি হৃদয়বিদারক দিন। এ দিনে জামায়াতের নেতৃবৃন্দকে নির্মমভাবে হত্যার উদ্দেশ্যে গভীর ষড়যন্ত্র চালানো হয়েছিল। সাপের মতো পিটিয়ে জামায়াত-শিবিরের কর্মীদের হত্যা করা হয়েছিল।
আহত করা হয়েছিল শত শত মানুষকে। এই দিনটি জাতির ইতিহাসে একটি কালো দিন হিসেবে চিহ্নিত হয়ে থাকবে।
২০০৬ সালের ২৮ অক্টোবর আওয়ামী লীগের টার্গেট ছিল জামায়াতে ইসলামীর তৎকালীন আমীর মাওলানা মতিউর রহমান নিজামী এবং সেক্রেটারী জেনারেল আলী আহসান মুজাহিদসহ শীর্ষ নেতৃবৃন্দকে সেদিনই হত্যা করা। এজন্য তারা সেদিন সারাদেশ রক্তাক্ত করে। ঐ ঘটনায় তখন মামলা করা হলেও পরবর্তীতে অধিকতর তদন্তের নামে মামলাটির কার্যক্রম স্থগিত করে রাখা হয়। তার পরবর্তীতে হাসিনা ক্ষমতায় এসে বেআইনী ভাবে মামলাটি বাতিল করে। তিনি ঐ মামলা পুনরুজ্জীবিত করে প্রকৃত অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের মাধ্যমে ন্যায় বিচার প্রতিষ্ঠার দাবি জানান।



