স্টাফ রিপোর্টার: আড়াইহাজারে বাংলাদেশ জামায়াতে ইসলামী পাইকারচর ইউনিয়নের ২ ও ৬ নং ওয়ার্ডের উদ্যোগে এক যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৮ অক্টোবর) বিকেলে ইউনিয়নের স্থানীয় একটি স্থানে এ সমাবেশের আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন যুব বিভাগের সভাপতি নুরুল ইসলাম এবং পরিচালনা করেন পাইকারচর ইউনিয়ন যুব বিভাগের সেক্রেটারী আসরাফুল আলম।
সমাবেশে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী ইব্রাহিম ভূইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাইকারচর ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা খায়রুল ইসলাম, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের নরসিংদী জেলার সাবেক সভাপতি ও শ্রমিক কল্যাণ ফেডারেশনের নরসিংদী জেলা সেক্রেটারী, পাইকারচর ইউনিয়ন উন্নয়ন ফোরামের সভাপতি জামাল উদ্দিন এবং থানার শুরা কর্মপরিষদ সদস্য সাদেকুর রহমান।
এ সময় আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন জামায়াতের সেক্রেটারী আবুল হোসেন, বায়তুলমাল সেক্রেটারী অধ্যাপক নাছির উদ্দিনসহ বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ ও কর্মীরা।
পাইকারচরে জামায়াতের যুব সমাবেশ অনুষ্ঠিত
ফেসবুকে ফলো করুন



