ফেসবুকে ফলো করুন
বিশেষ প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ঢাকা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক জননেতা নজরুল ইসলাম আজাদ এর পক্ষে দয়াকান্দাতে গনসংযোগ করেন হাইজাদি ইউনিয়ন বিএনপি ভারপ্রাপ্ত সভাপতি মফিজুল ইসলাম ও উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক জাকির হোসেন ভূইয়া, উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক নবী হোসাইন গোপালদী পৌর ছাত্রদল নেতা ইসমাইল হোসেন অপু সহ অন্যন্য নেতৃবৃদ্ধ।গনসংযোগ কালে জাকির হোসেন ভূইয়া বলেন জনগণের ভোটে বিএনপি সরকার গঠন করলে আপনাদের সকল নাগরিক সুবিধা আপনারা পাবেন। এই সময় উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক নবী হোসাইন বলেন তারেক রহমান যে ৩১ দফা ঘোষণা করেছে তার আলোকে আগামীর বাংলাদেশ গড়বে। তার মধ্যে ২৫ নং দফায় বাংলাদেশের তরুণ -তরুণী কে কারিগরি শিক্ষায় সহায়তা মাধ্যমে দক্ষ মানব সম্পদে গড়ে তুলবে।



