বিশনন্দীতে বিএনপির লিফলেট বিতরণ ও গণসংযোগ

412
ফেসবুকে ফলো করুন

বিশেষ সংবাদদাতা: আড়াইহাজার উপজেলার বিশনন্দী ইউনিয়নে বিএনপির উদ্যোগে লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৪ অক্টোবর) কড়ইতলা তালতলা বাজার থেকে কর্মসূচি শুরু হয়ে দড়ি বিশনন্দী বাজার হয়ে গাজীপুরা মোড়ে গিয়ে শেষ হয়।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন হাইজাদী ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মফিজুল ইসলাম, সাধারণ সম্পাদক জাকির হোসেন ভূঁইয়া, গোপালদী পৌর বিএনপি নেতা শফিক আহমেদ, উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক নবী হোসেন, যুবদল নেতা আসলাম মেম্বার, মোমেন, দিপু, মারুফ, মামুন, মুছা, সোহাগ, ইয়ামিন ও নয়ন প্রমুখ।

বক্তারা বলেন, বিএনপি সবসময় জনগণের পাশে ছিল এবং থাকবে। আগামী নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে সাম্য ও মানবিক রাষ্ট্র গঠনের সুযোগ দিতে হবে।
উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক নবী হোসেন বলেন, দেশনায়ক তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বিএনপি ক্ষমতায় গেলে বাস্তবায়ন করা হবে। জননেতা নজরুল ইসলাম আজাদ আড়াইহাজারে জলবায়ু পরিবর্তন মোকাবেলায় ২৩ হাজার চারাগাছ রোপণের উদ্যোগ নিয়েছেন এবং নির্বাচিত হলে কৃষকদের জন্য ফার্মাস কার্ড চালুর প্রতিশ্রুতি দিয়েছেন।
পরিশেষে বক্তারা জননেতা নজরুল ইসলাম আজাদকে এমপি নির্বাচিত করতে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান।