ফেসবুকে ফলো করুন
স্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনের উদ্ধোধন করা হয়েছে। রোববার সকাল সাড়ে ১০টায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হাবিবুর রহমান এই কর্মসূচীর উদ্ধোধন করেন।
এই সময় ওসি খন্দকার নাসির উদ্দিন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা ইশরাত জাহান, উপজেলা শিক্ষা অফিসার মমতাজ বেগম উপস্থিত ছিলেন।
ডা. হাবিবুর রহমান জানান, ৯ মাস থেকে ১৫ বছর বয়স পর্যন্ত শিশুদের টিকাদানের এ কার্যক্রমে মোট ১ লাখ ২৬ হাজার ৮৬৮ জন শিশু টিকা দেওয়া হবে। মোট কেন্দ্র ৬৪৯টি।



