ফেসবুকে ফলো করুন
স্টাফ রিপোর্টার: আড়াইহাজার উপজেলার গোপালদী পৌরসভার রামচন্দ্রদী গ্রামে বাড়ির পাশে খেলতে গিয়ে গর্তে পড়ে জিহাদ (৫) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (১১ অক্টোবর) দুপুরে এ দুর্ঘটনাটি ঘটে। জিহাদ ওই এলাকার আঃ খালেক এর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে জিহাদ বাড়ির পাশে অন্যান্য শিশুদের সঙ্গে খেলতে গিয়ে অসাবধানতাবশত একটি খোলা গর্তে পড়ে যায়। পরে পরিবারের লোকজন খোঁজাখুঁজির একপর্যায়ে তাকে গর্ত থেকে উদ্ধার করে আড়াইহাজার উপজেলা হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ডাঃ কামাল তাকে মৃত ঘোষণা করেন।
এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।



