সোনারগাঁয়ে অনলাইনে অপপ্রচার: ভালো মানুষের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ!

157
ফেসবুকে ফলো করুন

সোনারগাঁও প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার সনমান্দী ইউনিয়নের ২ নং ওয়ার্ডের মামুরদী গ্রামের আব্দুল হাইয়ের স্ত্রী সম্পর্কে সামাজিক যোগাযোগ মাধ্যমে নামে-বেনামে নানা ধরনের অপপ্রচার চালানো হয়েছে। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় এলাকাবাসী।

এলাকাবাসী জানান, আব্দুল হাই ও তার স্ত্রী দীর্ঘদিন ধরে এলাকায় ভালোভাবে বসবাস করছেন। তার স্ত্রী ইসলামী নীতি মেনে চলেন এবং নিয়মিত পর্দা পালন করেন। কিন্তু কিছু অসাধু মহল সাংবাদিকদের ভুল তথ্য দিয়ে অনলাইনে তাদের বিরুদ্ধে মিথ্যা তথ্য প্রচার করছে।

স্থানীয়রা বলেন, “তারা অনেক ভালো মানুষ। তাদের কারো সঙ্গে কোনো খারাপ সম্পর্ক নেই। শুধু শত্রুতা করে ইচ্ছাকৃতভাবে তাদের বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে।”

এ বিষয়ে স্থানীয়রা সাংবাদিকদের অনুরোধ করেছেন, সংবাদ প্রচার করার আগে তথ্যের সত্যতা যাচাই করে প্রতিবেদন প্রকাশ করতে।