বিশেষ প্রতিনিধি: সোনারগাঁওয়ে ২ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। শুক্রবার রাতে সাব-ইন্সপেক্টর (নিঃ) রতন বৈরাগীর নেতৃত্বে সোনারগাঁ থানাধীন আষাড়িয়ারচর এলাকার মেঘনা টোলপ্লাজা সংলগ্ন পুলিশ চেকপোস্টের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তির নাম জামাল হাওলাদার ইমরান। সে বাগেরহাট জেলার কচুয়া থানার ঝালডাঙ্গা গ্রামের আলী আকবর হাওলাদারের ছেলে।
পুলিশ জানায়, কুমিল্লার দিক হতে “তিশা প্লাস পরিবহনের” যাত্রীবাহী বাসকে সংকেত দিয়ে থামালে সাথে সাথে উক্ত বাস হতে একজন ব্যক্তি ১টি কালো রংয়ের ব্যাগ সহ নেমে কৌশলে পালানোর চেষ্টা করে । পরে পুলিশ তাকে আটক করে। অতঃপর তার হেফাজতে থাকা ২ (দুই) কেজি গাঁজা উদ্ধার করা হয়। আটককৃতের বিরুদ্ধে সোনারগাঁ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করে তাকে শনিবার আদালতে সোপর্দ করা হয়েছে।



