আড়াইহাজারে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে চারাগাছ বিতরণ 

335
ফেসবুকে ফলো করুন

স্টাফ রিপোর্টার: ঢাকা বিভাগীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ এর পক্ষ থেকে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে চারাগাছ বিতরণ করেন আড়াইহাজার উপজেলা ছাত্রদল।

এসময় উপস্থিত ছিলেন আড়াইহাজার উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক নবী হোসেন, সরকারি সফর আলী কলেজ শাখা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক শান্ত আহমেদ, বিশনন্দী ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মো. মাহমুদ আল হাসান দিপু, আড়াইহাজার পৌরসভা ছাত্রদল নেতা মো. ইমন, গৌপালদী পৌরসভা ছাত্রদল নেতা মো. ইয়ামিন, দুপ্তারা ইউনিয়ন ছাত্রদল নেতা মো. শান্ত ভূইয়া, মো. সোহাগ মিয়া, সফর আলী কলেজ শাখা ছাত্রদল নেতা মাহবুব আলম শিশির, পাচরুখী কলেজ শাখা ছাত্র দল নেতা সায়েম মোল্লা, মাহমুদপুর ইউনিয়ন ছাত্রদল নেতা জীবন আহমেদ, মো. তারেক, বিশনন্দী ইউনিয়ন ছাত্রদল নেতা জুবায়ের আহাম্মেদ মারুফ, বিশনন্দী ইউনিয়ন ছাত্রদল নেতা মো. মুসা মিয়া, নয়ন মিয়া প্রমূখ।