সড়ক দূর্ঘটনায় আড়াইহাজারের খাদ্য অধিদপ্তরের অফিস সহকরী নিহত

291
ফেসবুকে ফলো করুন

স্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলা খাদ্য অধিদপ্তরের অফিস সহকারী আবুতালেব (৫৫) বৃহষ্পতিবার (৪ সেপ্টেম্বর) দুপুরে সড়ক দূর্ঘটনায় নিহত হয়েছেন। তিনি উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের ছোট বিনাইরচর বিলপাড়া এলাকার মৃত ইয়াকুবের পুত্র। তিনি মোটর সাইকেল যোগে বাড়ী থেকে রূপগঞ্জ যাওয়ার পথে ঢাকা সিলেট মহাসড়কের পাকিস্তানী মিল এলাকায় ট্রাক চাপায় নিহত হন।

নিহতের স্বজনরা জানান, মালবাহী ট্রাকের চাপায় তার হোন্ডাটি দুমড়ে মুচড়ে যায় এবং আবুতালেব গুরুতর আহত হলে তাকে পার্শ্ববর্তী ইউ এস বাংলা হাসপতালে নেয়ার পর সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ঘাতক ট্রাক ও ট্রাকের চালককে আটক করা সম্ভব হয়নি।

এ রিপোর্ট লিখা পর্যন্ত নিহতের লাশ ইউএস-বাংলা হাসপাতালে ছিল।