বিশেষ প্রতিনিধি: আড়াইহাজারে বাতেন মাস্টারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও মাগফিরাত কামনা জামায়াতে ইসলামী আড়াইহাজার উপজেলা দক্ষিণ এর আমীর মাওলানা হাদিউল ইসলাম।
আড়াইহাজার পৌরসভার নাগড়াপাড়া গ্রামের প্রবীণ মুরুব্বি, শিক্ষাবিদ ও সমাজকর্মী আব্দুল বাতেন মাষ্টার ১৯ আগষ্ট রাত সাড়ে ১২ টায় মহান রাব্বুল আলামিনের ডাকে সাড়া দিয়ে দুনিয়ার সফর শেষ করেছেন।
ইন্না-লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিয়ুন। মরহুমের প্রতি গভীর শোক ও তার পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামী আড়াইহাজার উপজেলা দক্ষিণ এর আমীর মাওলানা হাদিউল ইসলাম এক বিবৃতি প্রদান করেন। এসময় তিনি মরহুমের আত্মার মাগফিরাত ও মহান রাব্বুল আলামিনের নিকট জান্নাতুল ফেরদৌস কামনা করেন।
তিনি বলেন : মরহুম আবদুল বাতেন মাষ্টার ইসলামি আন্দোলনের একজন কর্মী ছিলেন।তার স্বপ্ন ছিল বাংলাদেশে আল্লাহর দীনের বিজয় দেখে যাওয়া। যারা দুনিয়ায় আল্লাহর দীন বিজয়ের জন্য কাজ করে তারা আল্লাহর বিশেষ গোলাম। আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য পবিত্র কুরআনে জান্নাতের ওয়াদা করেছেন। আল্লাহর ওয়াদা অনুযায়ী আশাকরি তার জীবনের সকল গুনা খাতা ক্ষমা করে দিয়ে জান্নাতে স্থান করে দিবেন।
সকল মুসলিম ভাই বোনদের যেন আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর পূর্বে দীন বিজয়ের আন্দোলনে শরীক হওয়ার তৌফিক দান করেন।
আমীন।



