বিশেষ প্রতিনিধি: বাংলাদেশ জামায়াতে ইসলামী আড়াইহাজার উপজেলা উত্তর ও দক্ষিণ এর যৌথ উদ্যোগে দিন ব্যাপী শিক্ষা শিবিরের আয়োজন করা হয়েছে। শুক্রবার (৮ আগস্ট) সকাল ৭ টায় শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়।
উক্ত শিক্ষা শিবিরে প্রাথমিক বক্তব্য রাখেন
আড়াইহাজার উপজেলা উত্তরের আমির মাওলানা মনিরুল ইসলাম।
এতে দারসুল কুরআন সুরা সফের ১০ থেকে ১৩ নং আয়াত পেশ করেন আড়াইহাজার উপজেলা দক্ষিণের আমির মাওলানা হাদিউল ইসলাম।
আলোচনা- আনুগত্য পরামর্শ ও মোহাসাবা। এ বিষয়ের ওপর আলোচনা করেন জেলা কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ আব্দুল মজিদ।
আলোচনা -ইনফাক ফি সাবিলিল্লাহ। এ বিষয়ে আলোচনা পেশ করেন প্রধান অতিথি মুহতারাম জেলা আমির মুমিনুল হক সরকার।
গ্রপ ভিত্তিক বই পাঠ পর্যালোচনা- হেদায়েত বইয়ের উপর।
গ্রুপ পরিচালক ছিলেন
১নং: ইন্জিনিয়ার আব্দুল বাকি, ২নং : মাওলানা মনিরুল ইসলাম, ৩নং : মো. হদিউল ইসলাম।
আলোচনা – শপথের আলোকে রুকনিয়াত। এ বিষয়ে আলোচনা পেশ করেন বিশেষ অতিথি মুহতারাম জেলা সেক্রেটারি মো. হাফিজুর রহমান।
সমাপনী বক্তব্য রাখেন আড়াইহাজার উপজেলা দক্ষিণের আমির মো. হাদিউল ইসলাম।
উক্ত শিক্ষা শিবিরে আড়াইহাজার উত্তর ও দক্ষিণের সকল রুকনগন উপস্থিত ছিলেন। সকাল ৭ টায় শুরু হয়ে বিকেল ৫ টায় অনু্ষ্ঠানটি শেষ হয়।



