বিশেষ প্রতিনিধি: মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে হতাহতের ঘটনায় রাত তিনটায় এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিতের জেরে এবার শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার ও শিক্ষা সচিব সিদ্দিক জোবায়েরের পদত্যাগ দাবি করছেন শিক্ষার্থীরা।
তারা বলছেন রাত তিনটায় কেনো পরীক্ষা স্থগিতের ঘোষণা আসবে। আগেই সিদ্ধান্ত নেয়া হয়নি কেনো। এমন শিক্ষা উপদেষ্টা আমরা চাই না।
মঙ্গলবার ঢাকা কলেজের সামনে থেকে কয়েকটি কলেজের শিক্ষার্থীরা একত্রিত হয়ে বিক্ষোভ মিছিল শুরু করেন। ঢাকা শিক্ষা বোর্ডের সামনে গিয়ে গেটে হামলা করে তারা।
শিক্ষার্থীরা বলেন, আমরা সংস্কার চাই কিন্তু ফ্যাসিস্ট চাই না। শিক্ষা সচিব সিদ্দিক জোবায়ের হাসিনার সময় বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী নসরুল হামিদ বিপুর মানি কালেক্টর হিসেবে পরিচিত ছিলেন। একই মন্ত্রণালয়ে প্রবল প্রতাপের সঙ্গে ২০২১ খ্রিষ্টাব্দ পর্যন্ত চাকরি করছে, অবসরের পর আবার নসরুল হামিদ বিপুর আনুকুল্যে জ্বালানি খাতে কনসালটেন্টও হয়েছে।
এ বছর বই ছাপাইতে লেট করানোর কুশীলব ছিলেন এই শিক্ষা সচিব। সরকারকে বিপদে ফেলার জন্য। তাই তার সচিবালয়ে থাকার কোনো অধিকার নেই।
শিক্ষার্থীরা আরো বলেন, শিক্ষা উপদেষ্টা ও শিক্ষা সচিবের পদত্যাগে আমরা ২৪ ঘণ্টা আলটিমেটাম দিচ্ছি। এর মধ্যে তাদের পদত্যাগ করতে হবে।



