বিশেষ প্রতিনিধি: আড়াইহাজারে ডাকাতদের আক্রমণে আহত ইমাম সাহেবকে দেখতে গেলেন জামায়াত নেতৃবৃন্দ।
ব্রাহ্মণদী ইউনিয়নের মনোহরদি দশ বাড়ি মসজিদের ইমাম মাওলানা হাবিবুর রহমান সাহেব তার নিজ বাড়িতে ডাকাতদের আক্রমণে গত ১৮ ই জুলাই রোজ শুক্রবার রাতে আহত হন। ডাকাতদের আক্রমণে ইমাম সাহেবের বাম হাতের বৃদ্ধাঙ্গুলি সহ কনুইর হাড়ের কিছু অংশ কেটে যায়। ডাকাত দল তার ঘরের মালামাল সহ বেশ কিছু নগদ অর্থ নিয়ে যায়। বর্তমানে তিনি প্রাথমিক চিকিৎসা নিয়ে বাসায় অবস্থান করছেন।
আহত ইমাম সাহেবকে দেখতে তার বাসায় যান আড়াইহাজার উপজেলা দক্ষিণ জামায়াতের আমীর মাওলানা হাদিউল ইসলাম।
এসময়ে তার সাথে ছিলেন উপজেলা দক্ষিণ জামায়াতের সেক্রেটারি মোহাম্মদ তৌফিকুল ইসলাম, বিশ্বনবী একাডেমির অধ্যক্ষ শফিউদ্দিন মোল্লা, আড়াইহাজার পৌরসভার জামায়াত কর্মী মোহাম্মদ আক্তার হোসেন, মনোহরদি জামায়াতের ইউনিট সভাপতি মাওলানা আব্দুল বাতেন, বাইতুল মাল সম্পাদক শাহআামান, দশ বাড়ি দরবার শরীফের পীর মোহাম্মদ আবুল হোসেন।
আমীর সাহেব আহত ইমাম সাহেবের চিকিৎসা সহ তার পারিবারিক খোঁজ খবর নেন এবং আশু সুস্থতা কামনা করেন। তিনি বলেন, মানুষের জান মালের নিরাপত্তার জন্য আল্লাহর বিধান কার্যকর করা ছাড়া মানুষের বানানো আইন দিয়ে সম্ভব নয়। তিনি সকলকে আল্লাহর বিধান প্রতিষ্ঠা করার আন্দোলনে শরীক হওয়ার জন্য আহবান জানান। উপস্থিত জামায়াত নেতৃবৃন্দ তার জন্য সামান্য কিছু নগদ আর্থিক হাদিয়া প্রদান করেন।



