বিশেষ প্রতিনিধি: শনিবার (১২ জুলাই) সোনারগাঁ উপজেলা পরিষদ চত্বরে সোনারগাঁ সংঘের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে একটি বিশেষ মতবিনিময় সভা ও কর্মশালা। এ অনুষ্ঠানে সোনারগাঁয়ের ১১৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিদ্দিক জুবায়ের, সভাপতি, সোনারগাঁ সংঘ এবং সিনিয়র সচিব, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব শেখ মো. বিল্লাল হোসাইন, সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা রহমান, নারায়ণগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ফেরদৌসী বেগম এবং ভিসতা ইলেকট্রনিক্সের চেয়ারম্যান ও সোনারগাঁ সংঘের সাধারণ সম্পাদক শামসুল আলম পনির।
সোনারগাঁ সংঘের শিক্ষা বিষয়ক কমিটির আহ্বায়ক এবং বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের উপাধ্যক্ষ (অবসরপ্রাপ্ত) ড. শায়লা নাসরিন এর সভাপতিত্বে অনুষ্ঠানটি পরিচালনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসী বিভাগের সহযোগী অধ্যাপক একে লুৎফুল কবির।
কর্মশালায় কুমিল্লা শিক্ষা বোর্ডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক সালাহউদ্দিন জুয়েল ১১৩টি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের উদ্দেশ্যে একটি তথ্যবহুল এবং প্রাসঙ্গিক পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করেন।
এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সোনারগাঁ সরকারি কলেজের অধ্যক্ষ মো. আবুল কালাম, ডেমরা কলেজের অধ্যক্ষ ড. নুরে আলম, সফর আলী কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মো. গিয়াস উদ্দিন, আদমজী নগর সরকারি কলেজের অধ্যক্ষ সোলায়মান খন্দকার, এডভোকেট আমির হোসেন, অধ্যাপক আশরাফুজ্জামান অপু, ব্যাংকার জুলহাস উদ্দিন, আব্দুল করিম, সোনারগাঁ সংঘের সহ প্রচার সম্পাদক দেওয়ান শামসুর রহমান, সহ সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম, দপ্তর সম্পাদক এ কে এম জানে আলম দীপু, অধ্যাপক সেলিম হায়দার, এবং সোনারগাঁও প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও সোনারগাঁ সংঘের সহ-সাহিত্য প্রকাশনা সম্পাদক আবু বকর সিদ্দিক সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা।



