বিশেষ প্রতিনিধি: ১২ ই জুলাই রোজ শনিবার সকাল ৯ টায় আড়াইহাজার বাজার কেন্দ্রীয় জামে মসজিদে বাংলাদেশ জামায়াতে ইসলামী আড়াইহাজার উপজেলা ওলামা বিভাগ কর্তৃক আয়োজিত ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ বিনির্মানে আলেম সমাজের দায়িত্ব ও কর্তব্য শীর্ষক আলোচনা সভার আয়োজন করা হয়।
এতে সভাপতিত্ব করেন আড়াইহাজার উপজেলা দক্ষিণ এর ওলামা বিভাগের সভাপতি উপাধ্যক্ষ মাওলানা রফিকুল ইসলাম। সঞ্চালনায় ছিলেন উপজেলা উত্তরের ওলামা বিভাগের সভাপতি মাওলানা রাকিব বিল্লাহ।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়নগঞ্জ জেলা জামায়াতের আমীর মাওলানা মুমিনুল হক সরকার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ ৩ সোনারগাঁও উপজেলার জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী কেন্দ্রীয় মজলিসে সূরার সদস্য প্রিন্সিপাল ড. ইকবাল হোসেন ভূইয়া।
বিশেষ অতিথি হিসাবে আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ ২ আড়াইহাজার উপজেলার জাতীয় সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক ইলিয়াস মোল্লা। জেলা কর্মপরিষদ সদস্য মুফতি জাহাঙ্গীর আলম, আড়াইহাজার উপজেলা দক্ষিণ জামায়াতের আমির মাওলানা হাদিউল ইসলাম, আড়াইহাজার উপজেলা উত্তরের আমীর মাওলানা মনিরুল ইসলাম, উপজেলা দক্ষিণ এর সেক্রেটারি তৌফিকুল ইসলাম।
ওলামায়ে কেরামদের মধ্যে উপস্থিতি ছিলেন আড়াইহাজার বাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব হজরত মাওলানা আজহারুল ইসলাম, সানি ইমাম মাওলানা নাসিরুদ্দিন জিহাদি, আড়াইহাজার মডেল মসজিদের সাবেক ইমাম ও খতিব হজরত মাওলানা আলাউদ্দিন, গোপালদী ফাযিল মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা আব্দুল্লাহ, আড়াইহাজার সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক হজরত মাওলানা মুবাশ্বির আহাম্মেদ মাশকুর নকীব, হজরত মাওলানা হাফেজ মিজানুর রহমান, হজরত মাওলানা সাইফুল ইসলাম, হজরত মাওলানা ওসমান গনি, হজরত মাওলানা হাফেজ আমির হোসেন, হজরত মাওলানা মিনহাজুল ইসলাম, হজরত মাওলানা জাকারিয়া মাসুদ, হজরত মাওলানা হাফেজ আল-আমিন, হজরত মাওলানা হাফেজ আবু তাহের, হজরত মাওলানা হাফেজ সালমান, হজরত মাওলানা হাফেজ মুফতি আজহারুল ইসলাম, হজরত মাওলানা ইয়াহইয়া মাসুদ, হজরত মাওলানা হাফেজ আব্দুল জব্বার, হজরত মাওলানা আব্দুল্লাহ আল মামুন, হজরত মাওলানা হাফেজ শাহআলম, হজরত মাওলানা আব্দুল আলিম, হজরত মাওলানা হাফিজুল ইসলাম।
প্রধান অতিথি আলহাজ্ব মাওলানা মুমিনুল হক সরকার বলেন, এ দেশে আল্লাহর আইন ও সৎ লোকের শাসন প্রতিষ্ঠার জন্য আলেমদের ঐক্য ছাড়া তা সম্ভব নয়। তাই সকলকে এক হয়ে ইসলাম প্রতিষ্ঠার জন্য ঝাঁপিয়ে পাড়ার আহবান জানান।



