বিশেষ প্রতিনিধি: আড়াইহাজার উপজেলা বিএনপি আতাউর রহমান খান আঙ্গুর গ্রুপের নেতা মোহাম্মদ জাকির নকিবের ভিডিও বক্তব্যের বিরুদ্ধে জামায়াতে ইসলামী আড়াইহাজার শাখা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।
গত ৭ জুলাই বিএনপি আতাউর রহমান আঙ্গুর গ্রুপের এক সভায় জাকির নকিব নামে এক নেতা তার বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নামে মিথ্যা ও কুরুচিপূর্ণ বক্তব্য প্রদান করায় আড়াইহাজার উপজেলা দক্ষিণ জামায়াতের আমির তার বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এক বিবৃতি প্রদান করেন।
বিবৃতিতে তিনি বলেন –
বাংলাদেশ জামায়াতে ইসলামী এ দেশের মাটিতে একটি দেশপ্রেমিক, মানবিক, দায়িত্বশীল, সুসংগঠিত ও দীন ক্বায়েমের পরীক্ষিত সবচেয়ে বড় জনপ্রিয় মজলুম সংগঠন।
২৪ এর গনঅভুত্থানে দেশ থেকে সৈরাচার বিদায়ে জামায়াতের ভুমিকা ছিল সবার শীর্ষে। যার কারণে বাংলাদেশের জনগণ যখন জামায়াতেকে ক্ষমতায় বসাতে চায়। তখন একটি দলের মাথায় আগুন ধরে যায়।
তারা তাদের অতীতের দুর্নীতির ইতিহাস চাপা দেওয়ার জন্য জামায়াতের মন্ত্রী এমপি কে কেনো ওয়ান এলিভেনের সরকার দূর্ণীতি খুঁজে বের করতে পারলোনা এই কষ্টে তিনি পাগল হয়ে গেছেন।
তিনি তার বক্তব্যে জামায়াতে ইসলামীর গৌরব মাখা ইতিহাসকে অত্যন্ত নাজুক এবং খারাপ বলে উল্লেখ করেছেন।
দীন ক্বায়েমের সর্ব বৃহৎ সংগঠন বাংলাদেশ জামায়াতে ইসলামীকে একটি মুনাফিক, কুলাঙ্গার ও ধোঁকাবাজ দল হিসাবে বক্তব্য রেখেছেন।
৯০ এর গণআন্দোলনের সঠিক ইতিহাস গোপন করে তিনি জামায়াতের শহীদ সাবেক দুই আমিরে জামায়াতের বদনাম করছেন।
আমরা বাংলাদেশ জামায়াতে ইসলামী আড়াইহাজার উপজেলার পক্ষ থেকে তার এই ধৃষ্টতাপূর্ণ, মু্র্খতাপূর্ণ, কুরুচিপূর্ণ ও রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
সেই সাথে তার এই বক্তব্য প্রত্যাহার করে আড়াইহাজার বাসীর নিকট সোস্যাল মিডিয়ায় আগামী ২৪ ঘন্টার মধ্যে ক্ষমা চাওয়ার জন্য অনুরোধ করছি।
অন্যথায় আমরা তার এই বক্তব্যের প্রতিবাদে আইনি পদক্ষেপ সহ দল থেকে বহিষ্কারের দাবী করে বৃহৎ কর্মসূচি দিতে বাধ্য হবো।
মাওলানা হাদিউল ইসলাম।
আমির
বাংলাদেশ জামায়াতে ইসলামী
আড়াইহাজার উপজেলা দক্ষিণ।



