নারায়ণগঞ্জ ডিসি বাংলোর সামনে ছিনতাইকারীর কবলে সাংবাদিক রিপন

216
ফেসবুকে ফলো করুন
বিশেষ প্রতিনিধি: নারায়ণগঞ্জের খাঁনপুরে ডিসির বাংলোর সামনে ছিনতাইকারীর কবলে পড়েছেন দৈনিক নয়াদিগন্ত পত্রিকার সোনারগাঁ প্রতিনিধি হাসান মাহমুদ রিপন। শুক্রবার ভোর ৫ টার দিকে এ ঘটনা করে। ছিনতাইকারীরা ধারালো অস্র দিয়ে সাংবাদিক রিপনসহ অটোচালক ও এক যাত্রীকে আহত করে।
জানা গেছে, শুক্রবার ভোরে সাংবাদিক হাসান মাহমুদ রিপন চাষাড়া থেকে অটোরিকশা যোগে সোনারগাঁয়ের উদ্দেশ্যে নবীগঞ্জ যাচ্ছিলেন। পথে ভোর ৫ টার দিকে খাঁনপুর ডিসির বাংলো অতিক্রমনকালে একটি মোটরসাইকেল যোগে তিন ছিনতাইকারী অটোরিকশাকে গতিরোধ করে। পরে ছিনতাইকারীরা সাংবাদিক হাসান মাহমুদ রিপনকে বামহাতে ছুরিকাঘাত করে ম্যানিব্যাগ, নগদ টাকা ও ম্যানিব্যাগে থাকা সাংবাদিক পরিচয়পত্র এবং প্রয়োজনীয় কাগজপত্র ছিনিয়ে নেয়। এসময় ইটের আঘাতে অটোচালক আহত হয় এবং অপর এক অটোযাত্রীকে মারধর করে তার কাছ থেকেও টাকা পয়সা ও মোবাইলসেট ছিনিয়ে নেয় ছিনতাইকারীরা।
পরে সাংবাদিক রিপনসহ আহত অপর যাত্রীকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।
এই ঘটনায় সাংবাদিক সমাজ উদ্বেগ প্রকাশ করেছেন এবং অনতিবিলম্বে ছিনতাইকারীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।