বিশেষ প্রতিনিধি: বৈষম্যবিরোধী আন্দোলনের অন্যতম সংগঠক ও এনসিপি সোনারগাঁ শাখার মুখ্য সমন্বয়কারী শাকিল সাইফুল্লাহ’র আশু সুস্থতা কামনা করে দোয়া করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামের কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য এবং সোনারগাঁ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ড. মাওলানা ইকবাল হোসেন।
বৃহস্পতিবার সকালে তিনি মোগরাপাড়া চৌরাস্তার পুরান সেবা হাসপাতালে শাকিল সাইফুল্লাহকে দেখতে যান এবং তার সহকর্মীদের নিয়ে দোয়ায় অংশ নেন। এ সময় তিনি শাকিলের দ্রুত আরোগ্য কামনা করেন এবং তার পরিবারের খোঁজখবর নেন। দোয়ায় উপস্থিত ছিলেন বাংলাদেশ নাগরিক পার্টির (NCP) মুখ্য সমন্বয়ক তুহিন মাহমুদ।
গত বুধবার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে জাঙ্গাল এলাকায় ঢাকা থেকে তার মোটর সাইকেলে করে সোনারগাঁ আসার পথে শাকিল সাইফুল্লাহ দুর্ঘটনার শিকার হন। আহত সাইফুল্লাহকে উদ্ধার করে স্থানীয়রা মোগড়াপাড়া চৌরাস্তা সেবা হসপিটালে তাকে ভর্তি করেন। বর্তমানে তিনি শঙ্কামুক্ত আছেন।



