বিশেষ প্রতিনিধি: নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার উপজেলার সাতগ্রাম ইউনিয়নের রসুলপুর এলাকায় এক হৃদয়বিদারক ঘটনার পর, বাংলাদেশ সেনাবাহিনী আবারও প্রমাণ করেছে—তারা সবসময় মজলুমের পাশে।
পারিবারিক জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে তারা নিজের ভাইয়ের ছেলে ও মেয়েকে মাথা ও শরীরের বিভিন্ন স্থানে দেশীয় অস্ত্র দিয়ে মারাত্মকভাবে আহত করে সাতগ্রাম এর সগির। মৃত্যুশয্যায় এই দুই ব্যক্তিকে অবিলম্বে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে। আজ ২ জুলাই ২০২৫, ভোর ৪ ঘটিকায় এই অভিযোগে অভিযুক্ত ব্যক্তি সগির এবং তার ছেলেকে সেনাবাহিনীর সদস্যরা নিজ বাসা থেকে আটক করে।
অভিযোগ পাওয়ার সাথে সাথেই সেনাবাহিনীর টহল দল দ্রুত অভিযান চালিয়ে দোষীদের গ্রেপ্তার করে এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা নিজেরাই অপরাধ স্বীকার করে। ঘটনাস্থলে সম্ভাব্য অবৈধ অস্ত্র ও অনৈতিক সামগ্রীর খোঁজে বাসায় তল্লাশি চালানো হলেও কিছু পাওয়া যায়নি।
অপরাধীদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে তাদেরকে আড়াইহাজার থানায় হস্তান্তর করা হয়েছে এবং আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।



