আড়াইহাজারে জামায়াতের দোয়া মাহফিল অনুষ্ঠিত 

257
ফেসবুকে ফলো করুন

বিশেষ প্রতিনিধি: ১ জুলাই  (মঙ্গলবার) বাদ মাগরিব বাংলাদেশ জামায়াতে ইসলামী আড়াইহাজার উপজেলা দক্ষিণ এর উদ্যোগে  জুলাই আগষ্ট গনঅভুত্থানে শহীদ,  আহত ও পঙ্গুত্ব বরণকারীদের জন্য দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন আড়াইহাজার পৌরসভা জামায়াতের সভাপতি মোহাম্মদ নুরুল আমিন।

অনুষ্ঠান পরিচালনা করেন ফতেহপুর ইউনিয়ন জামায়াতের সভাপতি বিশিষ্ট জুলাই যোদ্ধা মাওলানা রাসেল মাহমুদ।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আড়াইহাজার উপজেলা দক্ষিণ জামায়াতের আমীর মাওলানা হাদিউল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কর্মপরিষদ সদস্য প্রফেসর আজিজুল হক, মাওলানা রফিকুল ইসলাম, ইঞ্জিনিয়ার সাইফুল্লাহ মানসুর, ডাক্তার রফিকুল ইসলাম, মাওলানা নাজমুল হক, মাওলানা জয়নাল আবেদীন, উপজেলা জামায়াতের সদস্য ( রুকন) আড়াইহাজার পৌরসভার সেক্রেটারি মোস্তফা সারোয়ার,সহ-সভাপতি আবু তাহের মোল্লা, বাইতুল মাল সম্পাদক মানিক মিয়া, প্রচার সম্পাদক কামরুল হাসান মন্জু, ফতেহপুর ইউনিয়নের সেক্রেটারি মোহাম্মদ দীন ইসলাম, বাইতুল মাল সম্পাদক রাকিব হোসেন রবিন, ব্যাংকার্স ফোরামের সভাপতি মাওলানা সাইফুল ইসলাম, হাইজাদী ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি কাজী জাকারিয়া, শ্রমিক কল্যাণ ফেডারেশন আড়াইহাজার উপজেলার সেক্রেটারি জুলাই যোদ্ধা কাউসার আহাম্মেদ।

বিশেষ অতিথি হিসাবে  আরও উপস্থিত ছিলেন
জুলাইয়ে অন্যতম যোদ্ধা বাংলাদেশ ইসলামি ছাত্র শিবিরের থানা সভাপতি মিরাজ মাহমুদ, বাইতুল মাল সম্পাদক মেহেদী হাসান অর্নভ।

প্রধান অতিথি তার বক্তব্যে  বলেন : জুলাই আগষ্টের ছাত্র জনতার অভুত্থানে আবু সাঈদ মুগ্ধরা রক্ত না ঝড়ালে  আমরা হয়তো জালিম ফ্যাসিস্ট খুনী শেখ হাসিনা ও ভারতের    দখলদরিত্ব থেকে মুক্তি পেতাম না। মহান রাব্বুল আলামিন যেন জুলাই আগষ্টে যারা জীবন দিয়ে , আহত ও পঙ্গুত্ব বরণ করে দেশকে শত্রুর হাত থেকে উদ্ধার করেছে আজকের দিনে আমরা তাদেরকে গভীর শ্রদ্ধার সাথে স্বরণ করছি এবং তাদের  রুহের মাগফেরাত কামনা করছি। তাদের জন্য সর্বোচ্চ প্রতিদান হিসাবে জান্নাতুল ফেরদৌস কামনা করছি। উপস্থিত ও অনুপস্থিত সকল দেশবাসীকে তাদের জন্য দোয়া করার জন্য আহবান জানাচ্ছি।

পরিশেষে জুলাইয়ে রক্তের সাথে যারা বেইমানি করছে, জাতি তাদেরকে চিনে ফেলেছে। আগামী নির্বাচনে তারা সঠিক জবাব পাবে বলে তিনি আশা ব্যক্ত করেন।

জুলাইয়ের চেতনা বাস্তবায়ন করতে আগামী নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ন্যায় ও ইনসাফের প্রতিক  দাড়িপাল্লা মার্কায় ভোট প্রদান করে ন্যায় বিচার প্রতিষ্ঠা করার  জন্য সকলকে উদাত্ত আহ্বান জানান। পাশাপাশি গনহত্যাকারী খুনী শেখ হাসিনা ও তার দোসদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

অনুষ্ঠান দোয়া ও মোনাজাত পরিচালনা করেন আড়াইহাজার ইমদাদুল উলুম আলিম মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা রফিকুল ইসলাম।